শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

জনপদ হবে শান্তিময় : ইশরাক

logoনিজেস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০, রাত ২:৪৬ সময় 0871
জনপদ হবে শান্তিময়  : ইশরাক

জনপদ হবে শান্তিময় : ইশরাক

 ঢাকা হবে শান্তির জনপদ। এখানে কারও জমিদারি চলবে না। এখানে কোনো সন্ত্রাসীর স্থান হবে না। তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। কোনো বাধা বা ষড়যন্ত্রই আমরা মানব না। গতকাল দুপুরে রাজধানীর হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, মহানগরী দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল নেতা মোরতাজুল করিম বাদরু, মাহবুবুল হাসান পিংকুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইশরাক হোসেন বলেন, এ শহরকে ধ্বংস করে ফেলা হয়েছে। এ থেকে উত্তরণ ঘটাতে আমাদের একটা পরিবর্তন দরকার। সে পরিবর্তন ঘটানোর ১ ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত বাংলাদেশের মূলমন্ত্র জনগণ হবে ক্ষমতার মালিক। জনগণ হবে রাষ্ট্রের মালিক। সেই অধিকার পুনঃ প্রতিষ্ঠা করার সুযোগ আবারও এসেছে। হাজারীবাগ থেকে প্রচারণা শুরুর পর কামরাঙ্গীর চরের বড়গ্রাম, বড়বাজার হয়ে চকবাজারের ইসলামবাগ মাঠে পথসভা করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির ৫৫, ৫৬, ৫৭, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে নেতা-কর্মীরা লালবাগ শাহি মসজিদে আসরের নামাজ আদায় করেন। এরপর আশপাশের বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ শেষে ৩১ নম্বর ওয়ার্ডের নয়াবাজারে গিয়ে এদিনের মতো প্রচারণা শেষ করেন। গণসংযোগকালে ইশরাক হোসেন বলেন, গত মঙ্গলবার আমাদের উত্তরের মেয়র প্রার্থীর ওপর পেছন থেকে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা হয়েছে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা হতে চলল, কিন্তু এখনো একটা গ্রেফতারও আমরা দেখতে পেলাম না।
পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের অর্পিত দায়িত্ব পালন করুন।
 নির্বাচন কমিশনের ওপর যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা তা পালন করুন। আপনারা নিরপেক্ষ থাকুন, জনগণের পক্ষে থাকুন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিষয়ে আমি আমার বাবার সঙ্গে সব সময় আলাপ করতাম। তিনি আমায় বলতেন, বাংলাদেশ হয়েছিল গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। যেখানে হবে জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ হবে ক্ষমতার মালিক। কিন্তু আমরা আজ লক্ষ্য করছি, শুধু একটি রাজনৈতিক দলের পরিচয়ে যারা আছেন তারাই দখলদারিত্ব করে যাচ্ছেন। আমরা এটা মানব না। শুনেছি ঢাকা শহরে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা কোনো ষড়যন্ত্র মানব না।
এ প্রচারাভিযানের মাধ্যমে আজকে ঢাকাকে মুক্ত ঘোষণা করলাম। কোনো সন্ত্রাসীকে আমরা সুযোগ দেব না। অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, প্রবীণরা যেসব জায়গায় ব্যর্থ হয়েছেন সেসব জায়গায় সফলতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন মানুষের স্বপ্ন পূরণ করবেন। তার মাধ্যমেই ঢাকাবাসীর স্বপ্ন পূরণ হবে।
বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ইশরাক যোগ্য প্রার্থী, গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হয়েছেন।
আমরা মনেপ্রাণে সবাই মিলে এ আশা পোষণ করি যে, আমরা বয়স্ক-বৃদ্ধরা যেখানে ব্যর্থ হয়েছি, ইশরাক হোসেনের মাধ্যমে আমরা সেটা পূর্ণ করব। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রী নন, তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। তিনি ২ কোটি টাকার একটি পয়সাও খরচ করেননি। সেটি এখন অনেক বেড়েছে। কিন্তু তাঁকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তাঁকে আমরা মুক্ত করতে চাই। নির্বাচনে জয়ী হতে চাই।

বিষয়- প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর